বগুড়ায় কৃষক কার্ড কর্মসূচিতে বিজিবি মোতায়েন করা হয়েছিল ২ প্লাটুন
কৃষক কার্ড কর্মসূচির প্রি-পাইলট কার্যক্রম উদ্বোধন উপলক্ষে বগুড়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছিল| মঙ্গলবার (১৪ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয় মাঠ-ওই অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়|
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে এসব সদস্য দায়িত্ব পালন করেছেন|
বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম| তিনি জানান, ১৪ এপ্রিল আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছিলেন|
