Joy Jugantor | online newspaper

বগুড়ার মোকামতলা মডেল প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৯, ১৬ এপ্রিল ২০২৬

বগুড়ার মোকামতলা মডেল প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার মোকামতলা মডেল প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

বগুড়ার মোকামতলা মডেল প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব কার্যালয়ে (ভাই ভাই নিউ মার্কেট, তৃতীয় তলা) এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাশাপাশি নতুন তিনজন সদস্যকে প্রেস ক্লাবের সদস্য হিসেবে মনোনীত করা হয়।সভাটি সঞ্চালনা করেন মোকামতলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইফতে খাইরুল ইসলাম রানা। সভাপতির দায়িত্ব পালন করেন ক্লাবের সভাপতি সাংবাদিক খালিদ হাসান।এ সময় সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।