Joy Jugantor | online newspaper

কাহালুতে হামের টিকা পাচ্ছে ২৩০৩২ শিশু

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৫, ২০ এপ্রিল ২০২৬

কাহালুতে হামের টিকা পাচ্ছে ২৩০৩২ শিশু

কাহালুতে হামের টিকা পাচ্ছে ২৩০৩২ শিশু

সম্প্রচারিত টিকাদান কর্মসূচি (ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আওতায় সারাদেশের ন্যায়  বগুড়ার কাহালুতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের হাম - রুবেলার টিকাদান ক্যাম্পেইন   কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল সোমবার সকালে  পৌর এলাকার উলহট্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান ক্যাম্পেইন  কার্যক্রমের শুভ উদ্বোধন করেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহিজ্জুলাম চৌধুরী।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোঃ ইনাম আহমেদ, এম টি (ইপিআই)  মোঃ ইসরাফিল আলম সহ স্বাস্থ্য কর্নীগন উপস্থিত ছিলেন।একই সময়ে উপজেলায় ৯ টি ইউনিয়নে ৩ টি করে মোট ২৭ টি ওয়ার্ডে টিকাদন কেন্দ্রে এ  কার্যক্রম চলে। উপজেলায় মোট  ২৩০৩২ জন শিশু এ হাম - রুবেলা টিক পাবে। আগামী ১০ মে পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে।