আক্কেলপুরে মালিককে বেঁধে রেখে ট্রান্সফরমারের কয়েল চুরি
জয়পুরহাটের আক্কেলপুরে গভীর রাতে বৈদ্যুতিক সেচ পাম্পের এক মালিককে বেঁধে রেখে মারধর করে তিনটি ট্রান্সফরমারের কয়েল চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি সোমবার (২০ এপ্রিল) উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের নওদুয়ারী মাঠে মাঠে ঘটেছে। আহত সেচ পাম্প মালিক আব্দুর রশিদ মিলন (৪০) ওই এলাকার ইউপি সদস্য সাইদুল ইসলাম সানুর ভাই। জানা গেছে, রবিবার দিবাগত রাতে পাঁচ থেকে ছয় জন দুর্বৃত্ত ওই সেচ পাম্পে এসে মিলনকে বেঁধে রেখে মারধর করে।
পরে তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার কয়েল চুরি করে নিয়ে যায়। সকালে বাঁধা অবস্থায় পেয়ে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। ইউপি সদস্য সাইদুল ইসলাম সানু জানান, আমি পাশের আরেকটি একটি পাম্পে ছিলাম। সকালে এসে দেখি আমার ভাইয়ের হাত-পা বাঁধা ও ট্রান্সফরমারের কয়েল চুরি হয়েছে। ঘটনাটি থানায় জানানো হয়েছে। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।এই ঘটনা কেউ কোন অভিযোগ করেনি।
