Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

পাচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১, ২১ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৩২, ২১ এপ্রিল ২০২৬

পাঁচবিবিতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

পাঁচবিবিতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় পুলিশ ও বিজিবির সহায়তায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেলিম আহমেদ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।জানা যায়, উপজেলার কয়া বাজারের মুদি দোকানদার জালাল উদ্দিন মানবদেহের জন্য ক্ষতিকর ও অবৈধ যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে পৌর শহরের এক ডিলারকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খুচরা বিক্রেতাদের কাছে ডিজেল বিক্রির অভিযোগে ৫০০ টাকা জরিমানা করা হয়।পরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত জনতার সামনে উদ্ধারকৃত অবৈধ যৌন উত্তেজক সিরাপ ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ বলেন, বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি ভোক্তাদের অবৈধ পণ্য ক্রয়-বিক্রয় না করা এবং ব্যবসায়ীদের সঠিক মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান।