Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ২১ এপ্রিল ২০২৬

দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

দুপচাঁচিয়ায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

 যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে দেশব্যাপী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করা হবে। এ উপলক্ষে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব রুহুল কুদ্দুস তালুকদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মেহেরুল ইসলাম, ক্রীড়া সংগঠক আফজাল আলী, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ।

 উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, ফুটবল একাডেমির সভাপতি মাহমুদুল হক শিপন, উপজেলা রেফারি খোরশেদ আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য রাকিব প্রামাণিক ও ফুটবল একাডেমির প্রচার সম্পাদক বেলাল হোসেন।সভায় জানানো হয়, উপজেলা পর্যায় থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার লক্ষ্যে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অনুসন্ধান, বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।আগামী ২৮ ও ২৯ এপ্রিল উপজেলায় উপজেলা পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার—এই ৮টি ইভেন্টে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণে আগ্রহীদের আগামী ২৭ এপ্রিলের মধ্যে www.notunkurisports.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে।