Joy Jugantor | online newspaper

সেবার লক্ষ্যে জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৭, ২০ এপ্রিল ২০২৬

সেবার লক্ষ্যে জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

সেবার লক্ষ্যে জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

জয়পুরহাট জেলার হৃদরোগীদের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে নবগঠিত ‘জয়পুরহাট হার্ট ফাউন্ডেশন’ এর কার্যক্রম ও সেবা প্রদান নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে জেলা শহরের পূর্ব বাজার এলাকার ছমির রেস্তোরাঁর দ্বিতীয় তলায় এই সভার আয়োজন করা হয়।এসময় জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের আহ্বায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

 দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক ডা. এ.এইচ.এম শফিকুর রহমান তরুণ, সাধারণ সম্পাদক এ.কে.এম আজাদ, ড্যাব জয়পুরহাট জেলা শাখা সভাপতি ডা. আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে চিকিৎসক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন।এসময় হার্ট ফাউন্ডেশনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এর কার্যক্রম এগিয়ে নিতে সকলের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করা হয়। এই উদ্যোগকে সফল করতে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করছে।সভায় বক্তারা বলেন, জয়পুরহাট জেলায় হৃদরোগীদের জরুরি ও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের অভাব দীর্ঘদিনের। এই অভাব দূর করতেই জয়পুরহাট হার্ট ফাউন্ডেশন গঠন করা হয়েছে। স্থানীয় পর্যায়ে হৃদরোগীদের সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।