Joy Jugantor | online newspaper

সোনাতলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ২০ এপ্রিল ২০২৬

সোনাতলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সোনাতলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

 বগুড়ার সোনাতলা উপজেলায় সারাদেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ নজমুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেসথেসিয়া) ডা. মনিরা আরজুমান্দা বেগম, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইশমে শারমা তাজনীন, নার্সিং সুপারভাইজার মোছা. শাহনাজ সুলতানা, সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার এবং মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) মিনারুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। নির্ধারিত সময়ে টিকাদান নিশ্চিত করা গেলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, যেন তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে আসেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ বলেন, হাম-রুবেলা নির্মূলে সরকারের এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকলের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব।উল্লেখ্য, উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ ক্যাম্পেইন চলমান থাকবে এবং শিশুদের টিকাদানের আওতায় আনার জন্য স্বাস্থ্য বিভাগ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।