Joy Jugantor | online newspaper

ধুনটে মাঠ দিবস অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:১৪, ২০ এপ্রিল ২০২৬

ধুনটে মাঠ দিবস অনুষ্ঠিত

ধুনটে মাঠ দিবস অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিলকাজুলি গ্রামের আব্দুর রশিদ প্রামানিকের বাড়িতে বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের (প্রথম সংশোধনী) আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলামের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রওশন আলম।

 অতিরিক্ত পরিচালক (উপকরণ), সরেজমিন উইং, খামারবাড়ি, ঢাকা।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। আধুনিক প্রযুক্তি ও উন্নত চাষাবাদ পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। মাঠ দিবসের মতো আয়োজন কৃষকদের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেয় এবং বাস্তবমুখী শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করে।”বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, বগুড়া অঞ্চল, বগুড়া। এছাড়াও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার নুরুন্নাহার এবং কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান প্রমুখ।