কাহালুতে ৪টি কেন্দ্রেই থাকছে সিসি ক্যামেরা পরীক্ষার্থী ২১৭০
১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশের ন্যায় বগুড়ার কাহালুতে ৪টি কেন্দ্রে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএস সি, দাখিল সার্টিফিকেট এবং দাখিল এসএসসি ভকেশনাল পাবলিক পরীক্ষা।৪ টি কেন্দ্রে এসব পরীক্ষায় এবার ২ হাজার ১ শ ৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।কেন্দ্র গুলো হচ্ছে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু সিদ্দিকীয়া কামিল মাদরাসা ও নারহট্র বহুমুখী উচ্চ বিদ্যালয়।গতবারের পরীক্ষার্থী ছাত্র ছাত্রীর সংখ্যা সমান সমান হলেও এবার ছাত্রীর চেয়ে ছাত্রের সংখ্যায় বেশি।পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে গত ১৬ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন এর সভাপতিত্বে উপজেলা প্রশাসন সভাকক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ টি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে দ্বায়িত্ব পালনে ৪ জন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। পরীক্ষা সুষ্ট ভাবে অনুষ্ঠান ও পুরো পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করতে এবাই প্রথম পরীক্ষা কেন্দ্রের কক্ষ গুলো সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রীত থাকবে।উপজেলা মাধ্যমিক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৪টি কেন্দ্রে মোট ২ হাজার ১শ ৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে আশা করা হচ্ছে।কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭৬৪ জন। এরমধ্যে ছাত্র ৩২২ ও ছাত্রী ৪৪২ জন।তাইরুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৫৭৩ জন। এরমধ্যে ছাত্র ৩২৩ ও ছাত্রী ২৫০ জন।কাহালু ছিদ্দিকীয়া কামিল মাদরাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৬২ জন। এরমধ্যে ৩৯৭ জন ছাত্র ও ২৬৫ জন ছাত্রী । নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১৬১ জন।
এরমধ্যে ছাত্র ৯৮ ও ছাত্রী ৬৩ জন। তবে সিদ্দিকীয়া কামিল মাদরাসার পরীক্ষার্থীরাসরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিবে। এসব পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতিমধ্যে কেন্দ্র সচিব সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের প্রস্ততি চুড়ান্ত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন জানান, এবারের এসএসসি সহ সকল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মনিটরিং কমিটি নিয়ে প্রস্ততি সভা করা হয়েছে । ইতিমধ্যে সকল প্রস্ততি চুড়ান্ত করা হয়েছে।কেন্দ্র সচিবগন জানান, পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে আসতে বলা হয়েছে। এবারে পরীক্ষা কক্ষে আসন বিন্ন্যাস করা হয়েছে এল প্যাটার্নয়ে। পরীক্ষার প্রথম দিন মাধ্যমিকে বাংলা প্রথম পত্র ও দাখিলে কুরআন ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
