Joy Jugantor | online newspaper

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:১৮, ১৪ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:১৯, ১৪ এপ্রিল ২০২৬

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের চারদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৫৪ জনের

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চার দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৪ জন। একইসঙ্গে এ সময় সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে দেশটির রাজধানী ব্যাংককেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত চার দিনে দেশটিতে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।জানা যায়, এরইমধ্যে সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে থাইল্যান্ডে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে দেশটিতে।