বগুড়ায় ১৩ বছরের মাদ্রসার ছাত্র রিয়ান নিখোঁজ
বগুড়ায় মোঃ রিয়ার (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। ১ এপ্রিল সকাল ৯টার দিকে শহরের মালতিনগর তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রসায় যাওয়ার সময় সে নিখোঁজ হয়। নিখোঁজ রিয়ান মৃত ইউসুফ আলীর ছেলে। জানা যায়, গত ১ এপ্রিল সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে শহরের মালতিনগর তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রসায় উদ্দেশ্যে রওয়া হয় রিয়ান। এ
রপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। এ ঘটনায় ৪ এপ্রিল রিয়ান এর মামা মোঃ খাইরুল ইসলাম বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কোন স্বহৃদয়বান তার সন্ধান পেলে বগুড়া সদর থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
