Joy Jugantor | online newspaper

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৫, ১২ এপ্রিল ২০২৬

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় ১১.৫ বিলিয়ন ডলার

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় প্রায় ১১.৫ বিলিয়ন ডলার (ইসরায়েলি ৩৫ বিলিয়ন শেকেল) হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে পরিচালিত এই যুদ্ধের ফলে বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। এতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হ্রাস পেয়েছে এবং সরকারি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এসব ব্যয়ের একটি অংশের পূর্ণ চিত্র ভবিষ্যতে আরও স্পষ্ট হবে বলে জানানো হয়েছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, মোট ব্যয়ের প্রায় ২২ বিলিয়ন শেকেল খরচ হয়েছে প্রতিরক্ষা ও সামরিক খাতে।

এর মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার ব্যয় অন্তর্ভুক্ত। এই অর্থ ইতোমধ্যে ২০২৬ সালের রাষ্ট্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে যোগ করা হয়েছে। এছাড়া, ক্ষতিপূরণ বাবদ ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ বিলিয়ন শেকেল। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র হামলায় সরাসরি ক্ষতিগ্রস্তদের সহায়তা, ব্যবসায়িক ক্ষতির জন্য ক্ষতিপূরণ এবং কর্মীদের বেতনবিহীন ছুটির প্রভাব মোকাবিলায় সহায়তা।

অন্যদিকে, বেসামরিক খাতে আরও ১ বিলিয়ন শেকেল ব্যয় করা হয়েছে। এতে হাসপাতালের কার্যক্রম, জরুরি সেবা এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ব্যয় অন্তর্ভুক্ত।এ বিষয়ে দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, অর্থ মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা ও অর্থনীতির দায়িত্বশীল ব্যবস্থাপনা এই সামরিক অভিযানের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বলেন, “অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সম্মুখ সারির সাফল্য এবং ইরানের বিরুদ্ধে অর্জিত বড় সাফল্যের পূর্ণ অংশীদার।”