ধুনটে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন
বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১লা বৈশাখ) সকাল ৯.০০ ঘটিকা থেকে অনুরণন (মুক্ত মঞ্চ) উপজেলা পরিষদে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উৎসব পালিত হয়।দিনের কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য বৈশাখি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুজ্জামান,ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ছমিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা।
পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল,পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল,পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন,সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট রেজানুর ইসলাম খান, ধুনট উপজেলা ছাত্রদলের আহবায়ক আলম হাসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিশুক বাবু সম্রাট তালুকদার এবং সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুল কবির তালুকদার(সরন) ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এতে অংশ নেন।পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়। এতে নতুন প্রজন্মের কাছে দেশের সমৃদ্ধ সংস্কৃতি পরিচিত করার প্রয়াস লক্ষ্য করা যায়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নতুন বছর সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
