Joy Jugantor | online newspaper

দেশের দুর্বল প্রচলিত আইনের কারণে মাদকের প্রসার— এমপি ওয়ারেছ আলী

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ১৪ এপ্রিল ২০২৬

দেশের দুর্বল প্রচলিত আইনের কারণে মাদকের প্রসার— এমপি ওয়ারেছ আলী

দেশের দুর্বল প্রচলিত আইনের  কারণে মাদকের প্রসার— এমপি ওয়ারেছ আলী

 সাঘাটা উপজেলায় এক পাঠাগার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ আলী বলেছেন, মাদক সেবনে ধরা পড়ে তারা সামান্য পরিমান জরিমানা দিয়ে বারবার জামিনে মুক্তি পায় । দুর্বল প্রচলিত আইনের কারণেই দেশে মাদকের প্রসার ঘটছে।ইসলামী আইন প্রতিষ্ঠা করা হলে মাদক ব্যবহার বন্ধ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন| মঙ্গলবার উপজেলার মথরপাড়ায় বটতলা বাজারে আব্দুস সালাম ‘মাস্টার ও মনোয়ারা বেগম পাঠাগার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশে মাদকের ভয়াবহতার কারণ তুলে ধরতে গিয়ে তিনি এমন্তব্য করেন| এ সময় তিনি সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বলেন, বর্তমান আইন ব্যবস্থা যথাযথভাবে কার্যকর না হওয়ায় অপরাধীরা সহজেই পার পেয়ে যাচ্ছে, যা মাদক বিস্তারে সহায়ক হচ্ছে|সংসদ সদস্য আরও বলেন, একটি সুস্থ ও শিক্ষিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা অপরিসীম| তরুণ প্রজন্মকে জ্ঞান অর্জনের মাধ্যমে সঠিক পথে পরিচালিত করতে হলে পাঠাগার সংস্কৃতি জোরদার করতে হবে|।

তিনি নতুন প্রজন্মকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে অভিভাবক ও সমাজের সচেতন মহলের প্রতি আহ্বান জানান| অনুষ্ঠানে বরেণ্য অতিথি ছিলেন, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল কবীর| মাওলানা মোজাফ&ফর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি বগুড়ার বন্ধন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুজ্জামান, আব্দুস সালাম ‘মাস্টার ও মনোয়ারা বেগম পাঠাগার’-এর সভাপতি প্রতীক ওমর, বিশেষ অতিথি সাঘাটা উপজেলা জামায়াতের আমির মালানা ইব্রাহীম হোসেন, অধ্যক্ষ মাওলানা জাহিদুল ইসলাম| এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মনঞ্জুর রহমান, কবি-সংস্কৃতি ব্যক্তিত্ব ও সাংবাদিক আবু তাহের, সাংবদিক জয়নুল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন প্রমুখ| অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মিজানুর রহমান রাঙ্গা| অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন ।