বগুড়ায় শাখারিয়া আলিম মাদরাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
বগুড়া শহর ১৯নং ওয়ার্ডের শাখারিয়া আলিম মাদরাসায় দাখিল শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠান অত্র প্রতিষ্ঠানের সভাপতি আবু রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক ও শহর ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল হক।
অত্র মাদরাসার সহকারী সুপার আঃ মোত্তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুপার আবু কাশেম, ১৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ রফিকুল ইসলাম, প্রভাষক শফিকুল ইসলাম, নজরুল ইসলাম বাবু,সাবেক বিদ্যুৎশাহী সদস্য আঃ গফুর,সাবেক আহবায়ক কামাল পাশা, মামুনুর রশীদ, শ্রমিক দলের সুলতান, ছাত্রদলের রনি,ডাঃ নাহিদ ইসলামসহ সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা শেষে শিক্ষার্থীদের সুস্থ্যতা ও সাফল্য কামনা করে দোয়া করা হয়।
