দলের সেরা তারকাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা জাপানের
২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছে জাপান। অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার মিশেলে শক্তিশালী এক দল গড়েছেন প্রধান কোচ হাজিমে মোরিইয়াসু। তবে চোটের কারণে বিশ্বকাপ দলে জায়গা হয়নি জাপানের বড় ভরসা ব্রাইটনের মিডফিল্ডার কাওরু মিতোমার।বিশ্বকাপে জাপানকে নেতৃত্ব দেবেন ওয়াতারু এন্দো। লিভারপুলের এই মিডফিল্ডার এপ্রিল মাসে গোড়ালির গুরুতর চোটে পড়েছিলেন। তবে বিশ্বকাপ শুরুর আগেই নিজেকে পুরোপুরি ফিট করে তুলেছেন তিনি।তবে জাপানের জন্য বড় ধাক্কা হয়ে কাওরু মিতোমার অনুপস্থিতি। গত কয়েক বছরে জাতীয় দলের আক্রমণভাগে তার গতি ও ড্রিবলিং ছিল জাপানের অন্যতম বড় শক্তি। মিতোমার অনুপস্থিতি নিয়ে জাপানের কোচ হাজিমে মোরিইয়াসু বলেন, ‘যারা জাপানের খেলা দেখেছেন, তারা সবাই জানেন, দলে মিতোমা কত বড় এক ভরসা।
তবে গত বছর আমরা যখন প্রীতি ম্যাচে ব্রাজিলকে প্রথমবারের মতো হারালাম, তখনো কিন্তু মিতোমা দলে ছিলেন না। এটাই আমাদের দলের মূল মন্ত্র—যে–ই একাদশে আসুক না কেন, দল যেন তার সেরা পারফরম্যান্সটাই ধরে রাখতে পারে।’ জাপানের বিশ্বকাপ স্কোয়াড-গোলরক্ষক: জিওন সুজুকি, কেইসুকে ওসাকো, তোমোকি হায়াকাওয়া।ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুচি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুন্নোসুকে সুজুকি।মিডফিল্ডার: জুন্নোসুকে সুজুকি, ওয়াতারু এন্ডো, জুনিয়া ইতো, দাইচি কামাদা, রিতসু দোয়ান, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি।ফরোয়ার্ড: কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, আয়াসে উয়েদা, কেন্তো শিওগাই, কেইসুকে গোটো।
