Joy Jugantor | online newspaper

চলচ্চিত্রের কিছু লোককে ‘মশা’ ও ‘ফকিন্নি’ বললেন ওমর সানী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৪, ১৫ মে ২০২৬

চলচ্চিত্রের কিছু লোককে ‘মশা’ ও ‘ফকিন্নি’ বললেন ওমর সানী

চলচ্চিত্রের কিছু লোককে ‘মশা’ ও ‘ফকিন্নি’ বললেন ওমর সানী

ঢালিউডের পরিচিত অভিনেতা ওমর সানী চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং কিছু ব্যক্তির কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। সিনেমার পরিবেশ ও মান রক্ষায় প্রায়ই তাকে বিভিন্ন অসংগতি নিয়ে সরব হতে দেখা যায়। তবে এবারের স্ট্যাটাসে তিনি সরাসরি কিছু মানুষকে আক্রমণ করে মন্তব্য করায় বিনোদন পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।ওমর সানী তার ফেসবুক পোস্টে বর্তমান সময়ের কিছু চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তির আচরণে বিরক্তি প্রকাশ করে লিখেছেন, ‘চলচ্চিত্রে কিছু মশা জন্মেছে, এদের পরিচয় ফকিন্নি, এই মশা ভনভন করে আর আপনারা প্রচার করেন।

এটা মানায়??’সরাসরি কারও নাম উল্লেখ না করলেও তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য যে নির্দিষ্ট কিছু বিতর্কিত ব্যক্তির উদ্দেশ্যেই করা, তা নেটিজেনদের বুঝতে বাকি নেই।সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের পর অনুসারীরা বিভিন্ন মন্তব্যের মাধ্যমে তাদের মতামত জানাচ্ছেন। অনেকে এই আলোচনার সূত্র হিসেবে অভিনেতা ও পরিচালক হাসান জাহাঙ্গীরকে কেন্দ্র করে তৈরি হওয়া সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে চিত্রনায়িকা মৌসুমীর অনুমতি ছাড়া একটি নাটককে সিনেমা হিসেবে সেন্সর করানোর যে অভিযোগ উঠেছে, তাকে কেন্দ্র করেই সানীর এই ক্ষোভ বলে ধারণা করা হচ্ছে।সিনেমার মর্যাদা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে ওমর সানীর এমন স্পষ্ট অবস্থানকে তার ভক্তরা ইতিবাচকভাবে দেখছেন। চলচ্চিত্রের মান ক্ষুণ্ণকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিনেতার এই কঠোর সমালোচনা বর্তমান সময়ে বেশ গুরুত্ব পাচ্ছে।