Joy Jugantor | online newspaper

টিএমএসএসের আয়োজনে বাল্যবিবাহ,

যৌন নির্যাতন ও মোবাইল আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ৫ মে ২০২৬

যৌন নির্যাতন ও মোবাইল আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক সভা

টিএমএসএসের আয়োজনে বাল্যবিবাহ, যৌন নির্যাতন ও মোবাইল আসক্তি প্রতিরোধে সচেতনতামূলক সভা

টিএমএসএস-এর আয়োজনে বাল্যবিবাহ, যৌন নির্যাতন এবং মোবাইল আসক্তি প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৫ মে ২০২৬) টিএমএসএস-এর নওগাঁমালা শাখা অফিসে এই সভার আয়োজন করা হয়। টিএমএসএস কার্যক্রম-২ এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে গ্রুপ সদস্যদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পরিষদের উপদেষ্টা মোছা. মিনতি আক্তার বাণী, টিএমএসএস-এর পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান এবং টিএমএসএস-এর পরিচালক আব্দুস সালামসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সভাটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ। সভায় বক্তারা বাল্যবিবাহ, যৌন নির্যাতন এবং অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং এসব সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ রোধ, যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং মোবাইল আসক্তি কমাতে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।