Joy Jugantor | online newspaper

শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫২, ১৯ এপ্রিল ২০২৬

শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

শিবগঞ্জে কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

মসলা ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে শিবগঞ্জ-এ কৃষক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১৬৭ জন কৃষকের মাঝে জনপ্রতি ৪,৫০০ টাকা নগদ সহ কৃষি উপকরণ ও একটি করে বৃক্ষ বিতরণ করা হয়।রবিবার  দুপুরে বাংলাদেশ মসলা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এ অনুষ্ঠান শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্র-এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধিতে মসলাজাত ফসলের উৎপাদন বাড়ানো অত্যন্ত জরুরি।

গবেষণালব্ধ উন্নত জাত ও প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছে দিতে পারলে কৃষক যেমন লাভবান হবে, তেমনি দেশের আমদানি নির্ভরতা কমে অর্থনীতি আরও শক্তিশালী হবে।তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, কৃষিকে লাভজনক ও আধুনিক খাতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে কৃষি খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।অনুষ্ঠানে আরডিএ বগুড়ার মহাপরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, গবেষক, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।শেষে প্রতিমন্ত্রী মসলা গবেষণা কেন্দ্র প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।