Joy Jugantor | online newspaper

গোবিন্দগঞ্জে পুলিশ উপর হামলায় ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের ২ দিনের রিমান্ডে

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১১, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:১২, ১ ফেব্রুয়ারি ২০২৬

গোবিন্দগঞ্জে পুলিশ উপর হামলায় ঘটনায়  গ্রেপ্তারকৃত আসামীদের ২ দিনের রিমান্ডে

গোবিন্দগঞ্জে পুলিশ উপর হামলায় ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের ২ দিনের রিমান্ডে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আওয়ামীলীগ নেতা কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসানশফিক মাহমুদ গোলাপকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে তার সমর্থকরা পুলিশের উপর হামলা চালিয়ে৩ পুলিশকে আহত করাসহ মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল রোববারআওয়ামী লীগের গ্রেফতারকৃত ছয় নেতাকর্মীর দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেনগোবিন্দগঞ্জ চৌকি আদালত।গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেফতার করতে গেলে চেয়ারম্যানের সমর্থকরা পুলিশের উপর হামলা করে।

এ ঘটনায় পুলিশের তিন সদস্যআহত হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ মামলার এজাহার নামীয় ৬ আসামীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। আজ রোবাবর গাইবান্ধা জেলা কারাগার থেকে আসামীদেরকে গোবিন্দগঞ্জ চৌকি আদালতে হাজির করার পর আইনজীবী তাদের৭ দিনের রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এমগালিব হাসান প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।আসামিপক্ষের আইনজীবী কাজী হাসান মাহমুদ মুন্না রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।