বগুড়ার গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলে ৩০তমবার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার স্কুলমাঠেঅনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিকশিক্ষা অফিসার তারিকুল আলম এবং সহকারী শিক্ষা অফিসার সিরাজুন্নেছা।আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের চেয়ারম্যান আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রায়হানুল হক রানা। এ সময় উপস্থিত ছিলেন স্কুল কমিটির সহ-সভাপতি মাও: আব্দুল মজিদ, সেক্রেটারী অধ্যক্ষ রেজাউল বারী, সদস্য অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম প্রমুখ।
