গোবিন্দগঞ্জের কালিতলায় মহাসড়কের সার্ভিস লেন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবুল হোসেন ফকির (৮০) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছেপুলিশ।জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালিতলা বাজারের উত্তর পার্শ্বে রংপুর-ঢাকা মহাসড়কের সার্ভিস লেনে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে পড়ে থাকা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ব্যক্তি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দহপাড়া (ফকিরপাড়া) গ্রামের মৃতআব্দুর রশিদ ফকিরের ছেলে।মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী কোন যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেনবলে স্থানীয় লোকজন ধারনা করছে।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ধসঢ়;ফরহোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউ.ডি মামলা দায়ের হয়েছে এবং মরদেহটি আজ রোববার দুপুরে তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
