Joy Jugantor | online newspaper

নির্বাচন উপলক্ষে নওগাঁয় ১৪ বিজিবির সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন উপলক্ষে নওগাঁয় ১৪ বিজিবির সংবাদ সম্মেলন

নির্বাচন উপলক্ষে নওগাঁয় ১৪ বিজিবির সংবাদ সম্মেলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র নওগাঁর ধামইরহাটে গণমাধ্যম কর্মীদের সঙ্গেমতবিনিময় করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়ন। রোববার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট ফাজিল ডিগ্রী মাদরাসা মাঠে সংবাদ সম্মেলন করেন পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন।অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন বলেন- নির্বাচনকালীন সময়ে নওগাঁ জেলার পোরশা, সাপাহার ও ধামইরহাট তিনটি উপজেলায় চারটি করে মোট ১২ প্লাটুন এবং আরও ৮টি উপজেলায়২টি করে ১৬ প্লাটুন এবং নওগাঁ সদরে ১টি রিজার্ভ প্লাটুনসহ সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি নির্বাচনীদায়িত্ব পালনে কাজ করছে।

নির্বাচনী এলাকায় সীমান্ত সুরক্ষা আইন অনুযায়ি বিজিবির গোয়েন্দাবিভাগ কঠোর নজরদারি ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।তিনি আরো বলেন- জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ওনিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনেরক্ষেত্রে সরকার ও নির্বাচন কমিশনের প্রদত্ত সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোর ভাবে অনুসরণকরা হচ্ছে।

 বিজিবি আরও জানায়, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরার মধ্য দিয়ে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক, অস্ত্রপাচারসহ সীমান্ত সংক্রান্ত অপরাধসংগঠিত হয়ে নির্বাচন প্রক্রিয়ায় বিরুপ প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে বিজিবি সতর্কতার সঙ্গেদায়িত্ব পালন করছে।এ সময় উপস্থিত ছিলেন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী,থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান, ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসারভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরা।