পবিবার শক্তিশালীকরণ কর্মসূচির সুবিধাভোগী ৪৭৪ জন ছাত্র-ছাত্রীর মাঝেস্কুল পোশাক বিতরণ
এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার পরিবার শক্তিশালীকরণ কর্মসূচিরঅন্তরর্ভূক্ত বগুড়া সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরতসুবিধাভোগী ৪৭৪ জন ছাত্র-ছাত্রীর মাঝে প্রধান অতিথি হিসাবে স্কুলের পোশাকবিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আব্দুলওয়াজেদ। আজ বুধবার সকাল ১০.০০ টায় এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ায়ওই পোশাক বিতরণ করা হয়। এসময় প্রত্যেক ছাত্র-ছাত্রী ১ সেট স্কুলের পোশাক, ১টি স্কুল ব্যাগ, ১ জোড়া জুতা ও মোজা পায়।অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সহকারী পরিচালক জনাব মো. ফয়সাল করিম। এসময় তিনি উপস্থিত অতিথীদের পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির কার্যাবলি সম্পর্কে অবহিত করেন।
প্রধান অতিথি জনাব মো. আব্দুল ওয়াজেদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের অস্বচ্ছ্বল পরিবারের ছাত্র-ছাত্রীরা ক্ষুধার্থ থাকার কারণে দুপুর বেলায় স্কুল থেকে চলে যায়।ছাত্র-ছাত্রীদের ঝরেপড়া রোধে এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার মত মিড-ডেমিলসহ শিক্ষার্থীবান্ধব কর্মসূচি গ্রহণ করার জন্য সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদের এগিয়ে আসার আাহ্বান জানান। তিনি বলেন, প্রতি বছর পিতা-মাতার মৃত্যু, অসুস্থ্যতা, আর্থিক অস্বচ্ছলতাসহ নানা কারণে অনেক ছাত্র-ছাত্রী তার শিক্ষাজীবন থেকে ঝরে যাচ্ছে। এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়া এ সমস্ত ছাত্র-ছাত্রীদের সহযোগিতা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত করছে, যা প্রশাংসার দাবি রাখে।এসময় তিনি সমাজসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার-২০২৬ অর্জন করার জন্য এস ও এস চিলড্রেন্স ভিলেজস বাংলাদেশকে শুভেচ্ছা জানান।
এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার ভারপ্রাপ্ত পরিচালক জনাব মো. আসাদুজ্জামান জানান এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়া একটি আন্তর্জাতিক বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। এসও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়া ১৯৯৫ সাল থেকে উত্তরবঙ্গের এতিম, অসহয় ওসুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। শিশু কল্যাণে দীর্ঘ দিনের গৌরবজ্জ্বল ওকৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনালইন বাংলাদেশ সমাজসেবা ক্যাটাগরিতে এ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকর্তৃক স্বাধীনতা পুরস্কার-২০২৬ অর্জন করেছে।এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার ভারপ্রাপ্ত পরিচালক জনাব মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর, বগুড়া।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির সহকারিপরিচালক জনাব মো. ফয়সাল করিম, এস ও এস হারম্যান মেইনার কলেজ বগুড়ার অধ্যক্ষ শীতর কুমার সরকার, সহকারী পরিচালক মো. মঞ্জুরে এলাহী মামুন, অফিসার-প্রোগ্রাম মিঠুন কুমার দত্ত, অফিসার-প্রোগ্রাম আয়েশা সিদ্দিকা, হিসাবরক্ষক সুমন চন্দ্র সরকারসহ এস ও এস চিলড্রেন্স ভিলেজ বগুড়ার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।অনুষ্ঠান সঞ্চলনা করেন পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির ছাত্রী মোছা. নুসরাতজাহান ও মোছা. রুনা আক্তার।
