Joy Jugantor | online newspaper

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:২৮, ৫ মে ২০২৬

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন

 বগুড়া জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয়তাবাদী সাংবাদিকদের সমন্বয়ে বগুড়া জেলায় ৮০ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে জেলার ৮ জন সিনিয়র সাংবাদিককে উপদেষ্টা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সবুর শাহ্ লোটাস এবং সাধারণ সম্পাদক হিসেবে সুমন সরদার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।নবগঠিত কমিটিতে ৩ জন সহ-সভাপতি, ৩ জন সহ-সাধারণ সম্পাদক, ১ জন দপ্তর সম্পাদক, ১ জন সাংগঠনিক সম্পাদক, ১ জন ক্রীড়া সম্পাদক, ১ জন কোষাধ্যক্ষ এবং ১ জন মিডিয়া উন্নয়ন সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়া ১১ সদস্যবিশিষ্ট একটি নির্বাহী পরিষদও গঠন করা হয়েছে।মঙ্গলবার (৫ মে ২০২৬) সন্ধ্যায় বগুড়ার সাতমাথা এলাকায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সৈয়দ ফজলে রাব্বি ডলারের সভাপতিত্বে এ কমিটি গঠন করা হয়।নবগঠিত এই কমিটি কেন্দ্রীয় কমিটির পরামর্শ ও দিকনির্দেশনায় জাতীয়তাবাদী পেশাজীবী সাংবাদিকদের মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।