বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন যুবদলের ৩টি ওয়ার্ডের আংশিক কমিটি গঠন
বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়ন যুবদলের ১, ২ ও ৫ নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা ও কর্মী সভা সোমবার রাতে নুনগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে নিশিন্দারা ইউনিয়ন যুবদলের আহবায়ক জিসান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ ইমদাদুল হক রাব্বি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুবদল অতীতে রাজপথে লড়াই সংগ্রামে সরব ছিল এখনো সক্রিয় ভূমিকা পালন করছে। কমিটির পদ নেওয়ার চেয়ে পদের দায়িত্ব পালন করা বিশেষ ভাবে জরুরি। পদ নিয়ে ঘরে বসে থাকলে মূল্যায়ন হবে না, মাঠে কাজ করে নিজের যোগ্যতা অনুযায়ী সামনের দিকে অগ্রসর হতে হবে।নিশিন্দারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রাসেল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুল হোসাইন।
আরো বক্তব্য রাখেন নিশিন্দারা ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম শাওন, নাজমুল ইসলাম নাহিদ, কাইয়ুম হোসেন, বিপুল মন্ডল, আশরাফুল ইসলাম, শ্রী কনক কুমার দাস।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ১, ২ ও ৫নং ওয়ার্ড যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেন। ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক পিয়াস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, সহ সভাপতি মুরাদুজ্জামান মুন্না, ২নং ওয়ার্ডের সভাপতি মুন্নাত হোসেন মানিক, সাধারণ সম্পাদক পদে আল আমিন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিয়াস, সহ সভাপতি রাহাদ হাসান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসান আলী অপরদিকে ৫নং ওয়ার্ডের সভাপতি পদে জাকিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সনি হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, সহ সভাপতি সালাম হোসেন এবং আকাশ হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে আকাশ হোসেনকে রেখে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
