Joy Jugantor | online newspaper

লালতীর সিড লিমিটেড কর্তৃক উদ্ভাবিত

হাইব্রিড শশা ‘এলটি লাইলী’ এর কৃষক মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১৬, ৩১ আগস্ট ২০২৫

হাইব্রিড শশা ‘এলটি লাইলী’ এর কৃষক মাঠ দিবস

লালতীর সিড লিমিটেড কর্তৃক উদ্ভাবিত হাইব্রিড শশা ‘এলটি লাইলী’ এর কৃষক মাঠ দিবস

লালতীর সীড লিমিটেড কর্তৃক উদ্ভাবিত বাংলাদেশের প্রথম গাইনোসিয়াস হাইব্রিড শশা "এলটি লাইলী" এর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জয়পুরহাট জেলার দেবরাইল এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মো জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার (পিডিএস) জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইব্রিড ধান উৎপাদন এবং আরএন্ডডি এর জেনারেল ম্যানেজার কৃষিবিদ ড. আলমগীর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলটি লাইলী শশার উদ্ভাবক এজিএম (ব্রিডার) কৃষিবিদ ড. সাজেদুর রহমান, বগুড়ার ডিভিশনাল ম্যানেজার মোঃ কামরুল হাসান, হেড অব পিডিএস মোঃ ইকবাল হোসেন, পিডিএস’র সিনিয়র ম্যানেজার মোঃ জহুরুল ইসলাম, বগুড়ার রিজিওনাল ম্যনেজার মোঃ রেজাউল করিম, জয়পুহাটের টেরিটরি ম্যানেজার চঞ্চল রায়সহ স্থানীয় বীজ ব্যবসায়ী রায়হান বীজ ভান্ডার ও পল্লী বীজ জয়পুরহাট।

মাঠ দিবসে প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী ও স্থানীয় খুচরা বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এলটি লাইলী চাষি মোঃ রফিকুল ইসলাম বলেল, জয়পুরহাটে প্রচুর দেশী শশার চাষ হয়। কিন্তু অতিরিক্ত গরম ও বর্ষায় দেশী শশা টিকে থাকতে পারে না। এই প্রথম আমরা একটি হাইব্রিড জাত পেয়েছি। যেটা অতিরিক্ত গরম ও বর্ষায় টিকে থাকতে পারে এবং প্রত্যেক গিটে গিটে শশা ধরে। গাছ দীর্ঘদিন টিকে থাকে। প্রচুর ফলন দেয়। আমরা আরও বেশী আনন্দিত যে এই শশা দেখতে হুবহু দেশী শশার মতই। স্বাদও দেশী শশার মতোই। যার বাজার চাহিদা এবং মূল্য অনেক বেশি। আমরা জয়পুরহাট জেলার শশা চাষিরা লালতীর সীড লি: কর্তৃপক্ষকে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এতো সুন্দর একটি শশার জাত দেয়ার জন্য।