Joy Jugantor | online newspaper

বগুড়ায় পাঁচ দফা দাবিতে ম্যারেজ রেজিস্ট্রারদের কর্মসূচি

নিজস্ব  প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১৬ নভেম্বর ২০২৬

বগুড়ায় পাঁচ দফা দাবিতে ম্যারেজ রেজিস্ট্রারদের কর্মসূচি

বগুড়ায় পাঁচ দফা দাবিতে ম্যারেজ রেজিস্ট্রারদের কর্মসূচি

পাঁচ দফা দাবিতে বগুড়ায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ম্যারেজ রেজিস্ট্রাররা।আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার ও কাজী সমিতি এবং মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার কল্যাণ, বগুড়ার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

তাঁদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে বর্তমান কর্মএলাকা বহাল রাখা, লাইসেন্স ও নিবন্ধন ফি বৃদ্ধির প্রস্তাব বাতিল, নিয়োগে যোগ্য আলেম-উলামাদের প্রাধান্য, উত্তরসূরি হিসেবে সন্তানদের নিয়োগে অগ্রাধিকার এবং নিয়োগ যাচাই কমিটিতে রেজিস্ট্রার প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর বিতর্কিত প্রস্তাব পুনর্বিবেচনা করে সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য বিধিমালা প্রণয়ন করতে হবে।