Joy Jugantor | online newspaper

শেরপুরে ১৫ পিচ ইয়াবাসহ রতন গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ১৪ নভেম্বর ২০২৬

শেরপুরে ১৫ পিচ ইয়াবাসহ রতন গ্রেপ্তার

বগুড়ার শেরপুর উপজেলায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।​শনিবার (১৪ নভেম্বর) শেরপুর পৌরসভার বারো দুয়ারী পাড়া হাটখোলা শাহজাহান মাজার রোড এলাকায় সোহানা ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।​গ্রেপ্তার মো. আব্দুল্লাহ ওরফে রতন শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।​পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার এসআই মো. আ. কুদ্দুস, সঙ্গীয় এএসআই মো. ওমর ফারুক ও কং/৭১২ মো. আরিফুজ্জামান শেরপুর পৌর এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।

এ সময় মো. আব্দুল্লাহ ওরফে রতনকে সন্দেহ হলে তার পরিহিত জিন্স ফুলপ্যান্টের সামনের ডান পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।​এ ঘটনায় শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।​শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরামুল হোসাইন জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-১৫, তারিখ: ১৪/১১/২০২৬ ইং, ধারা ৩৬(১) এর ১০(ক)) রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।