দুপচাঁচিয়ায় রাস্তার ওপর মাটি রাখায় জরিমানা
দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের বারাদিঘী রাস্তার ওপর মাটি রাখার অপরাধে কামরুল হাসান চৌধুরী নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ নভেম্বর সোমবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।রাস্তার ওপর মাটি রাখায় ভূমি অপরাধ প্রতিকার প্রতিরোধ আইন ২০২৩ এর ১১ ধারায় অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এ সময় তাঁর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
