আদমদীঘিতে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ
নওগাঁর আদমদীঘিতে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি ও কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকারের সময়োপযোগী পদক্ষেপের অংশ হিসেবে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।এ সময় তিনি কৃষি খাতে সরকারের দেওয়া বিভিন্ন ভর্তুকি ও প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করে ফসলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বীজ ও সার বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নূর নবী খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার কুণ্ডু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহফুজুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন রব্বীসহ অনেকে।অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এ সময় কৃষি অফিসের পক্ষ থেকে সরিষার উৎপাদন বাড়াতে কৃষকদের প্রয়োজনীয় করণীয়, সতর্কতা ও পরামর্শ দেওয়া হয়।
