ধুনটে ভুট্রুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বগুড়ার ধুনট উপজেলার নবীনগর গ্ৰামের শামছুল হক ভুট্রু সহ নবীনগর গ্ৰামবাসীর আয়োজনে এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্ৰামের শামছুল হক ভুট্রুর বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৮ নভেম্বর) বুধবার বিকেলে নবীনগর গ্ৰামে।সংবাদ সম্মেলনে শামছুল হক ভুট্রু বলেন জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আমাকে হেউ করার জন্য মিথ্যা অপবাদ দিয়েছন । সোবাহান তার নিজের বসতবাড়িতে নিজের সাজানো অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়েছে এর নিরপেক্ষ তদন্ত চাই, সত্য উদঘাটন হোক, নির্দোষ মানুষ হয়রানি থেকে মুক্তি পাক, এই ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদের বিরুদ্ধে প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।এসময় উপস্থিত ছিলেন নবীনগর গ্ৰামের শামছুল হক ভুট্রো, রিপন, আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক, মিলন, শামীম, আবু বকর, সোহেল, শফি, আব্দুস সাত্তার, কামাল, আশিক, মুঞ্জু,শাপলা খাতুন,মমেনা খাতুন,মইভানু, কেয়া, রুবিয়া খাতুন প্রমূখ।
