সহজ ম্যাচ কঠিন করে জিতলো টাইগ্রেসরা
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। দারুণ জয়ে সিরিজে শুভসূচনা করলো টাইগ্রেসরা। তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।সোমবার (২০ এপ্রিল) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা। দলের হয়ে ফিফটি হাঁকিয়েছেন হানসিমা করুণারত্নে, ৭১ বলে ৫৪ রান করেন তিনি। ৭৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন ইমেশা দুলানি। ফিফটি না করলেও উজ্জ্বল ছিলেন কাভিশা দিলহারি।বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিতু মনি। এছাড়া ২ উইকেট নেন নাহিদা আক্তার। ১টি করে উইকেট তোলেন সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন এবং মারুফা আক্তার।জবাবে মাঠে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। জুরাইরিয়া ফেরদৌস এবং শারমিন সুলতানার ওপেনিং জুটি ভাঙে দলের ১ রানের মাথায়। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন শারমিন। দলের ৫ রানের মাথায় ফেরেন ফেরদৌস, ৫ বলে করেছেন ৫ রান।
শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখে ৩ উইকেটে জেতে বাংলাদেশ। তিনে নামা শারমিন আক্তারের ৮৬ রানের ইনিংস এ জয়ের ভিত। প্রথম ওভারে ওপেনার শারমিন সুলতানা ও দ্বিতীয় ওভারে জুয়াইরিয়া ফেরদৌসকে হারানোর পর তৃতীয় উইকেটে অধিনায়ক নিগারের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন শারমিন। ওয়ানডে অভিষেকে ৫ রানে আউট হন জুয়াইরিয়া।শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট শিকার করেন দেওমি ভিহঙ্গ। ২ উইকেট নেন মালকি মাদারা। তবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কার মেয়েদের শুরুটা ভালো হলো না।এই জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২২ এপ্রিল, তৃতীয় ওয়ানডে ২৫ এপ্রিল। দুটি ম্যাচই রাজশাহীতে। কামরুজ্জামান স্টেডিয়ামে এর আগে বয়সভিত্তিক পর্যায়ের ম্যাচ হলেও ছেলে ও মেয়েদের পর্যায়ে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
