Joy Jugantor | online newspaper

২০৬ ধাপ এগোলেন মারুফা, ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সোবহানা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:০৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬

২০৬ ধাপ এগোলেন মারুফা, ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সোবহানা

২০৬ ধাপ এগোলেন মারুফা, ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে সোবহানা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার মারুফা আক্তার। তার এমন বোলিংয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ২০৬ ধাপ উন্নতি করেছেন তিনি।বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে উইকেট শিকার করেছেন মারুফা। আর নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি উইকেটের দেখা পান এই টাইগ্রেস পেসার। এমন পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়ে বর্তমানে যৌথভাবে ৯২তম স্থানে অবস্থান করছেন তিনি।মারুফা ছাড়াও বোলিংয়ে উন্নতি করেছেন স্পিনার নাহিদা আক্তার।

নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। ৮ ধাপ এগিয়ে ২৮তম স্থানে অবস্থান করছেন তিনি। আর লেগ স্পিনার স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪তম স্থানে।ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার।ক্যারিয়ার সেরা স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা। বাছাই পর্বে সাত ম্যাচে ২৬২ রান করেন তিনি। ১৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন সোবহানা।স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডস ম্যাচে ৫০ রান করেন জ্যোতি। তাতে তিন ধাপ এগিয়ে তিনি আছেন ১৯তম স্থানে। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে অবস্থান করছেন।