Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণে অভিযানে পাইপ ভাঙচুর 

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ২০:১৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণে অভিযানে পাইপ ভাঙচুর 

সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ন্ত্রণে অভিযানে পাইপ ভাঙচুর 

বগুড়ার সারিয়াকান্দিতে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। গত সোমবার আনুমানিক বিকাল ৪ ঘটিকায় সারিয়াকান্দি উপজেলাধীন সদর ইউনিয়নের পাইকপাড়া নামক স্থানে  বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম‍্যমান আদালতের এক্সিকিউটিভ ম‍্যাজিসস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিনটি অপসারণ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে বিনষ্ট করা হয়। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন ঐ কর্মকর্তা।