Joy Jugantor | online newspaper

শ্বশুর–শাশুড়ি হলেন নাইম-শাবনাজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২৬

শ্বশুর–শাশুড়ি হলেন নাইম-শাবনাজ

শ্বশুর–শাশুড়ি হলেন নাইম-শাবনাজ

ঢালিউড সিনেমায় একসময়ের জনপ্রিয় জুটি নাইম-শাবনাজ। অভিনয় থেকে দূরে রয়েছেন অনেকদিন থেকে। বর্তমানে সংসার জীবনে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। গত বছরের ২৪ ডিসেম্বর তারা তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। সম্প্রতি সুখবরটি স্যোশাল মিডিয়ায় নিশ্চিত করেছেন এ জুটি।জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন; পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে স্যোশালমিডিয়ায়, মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাইম।এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির। অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।