Joy Jugantor | online newspaper

সারিয়াকান্দিতে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল

সারিয়কান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

সারিয়াকান্দিতে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল

সারিয়াকান্দিতে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের ধানের শীষ প্রতীকে বিজয়ের লক্ষ্যে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটুর নেতত্বে সারিয়াকান্দি পৌর এলাকার ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল ও পথসভা  অনুষ্ঠিত হয়।

এসময়  উপজেলা উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ‎তরিকুল ইসলাম  রাঙ্গা,  পৌর তাঁতি দলের সভাপতি বিশু প্রামানিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী,সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক,পৌর বিএনপি'র প্রচার সম্পাদক মেহেদি হাসান মুরাদ, এছাড়াও উপজেলা ও পৌর  যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদল  ‎মহিলা দল, তাঁতিদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।