Joy Jugantor | online newspaper

পলাশবাড়ীতে চ্যানেল এস স্যাটেলাইট টেলিভিশনের বর্ষপুর্তি অনুষ্ঠিত 

পলাশবাড়ী (গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৬

পলাশবাড়ীতে চ্যানেল এস স্যাটেলাইট টেলিভিশনের বর্ষপুর্তি অনুষ্ঠিত 

পলাশবাড়ীতে চ্যানেল এস স্যাটেলাইট টেলিভিশনের বর্ষপুর্তি অনুষ্ঠিত 

``সব কথা সবার কথা "বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে চলা জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের তিন মাথা মোড়ে অস্থায়ী কার্যালয়ে কোরআন তেলাওয়াত, আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পলাশবাড়ী খাদ্য গুদাম মসজিদের পেশ ইমাম মাওলানা তাজুল ইসলাম।চ্যানেল এস এর পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম রতনের আয়োজিত অনুষ্ঠানে মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চ্যানেল এস টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ইউনিয়নের সাধারণ সম্পাদক, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাল্লিব সরকার বকুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুল হক দুদু, সহ সভাপতি সাইদুর রহমান, ফেরদাউস মিয়া, সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, রিপোর্টার ইউনিটির সাবেক সভাপতি আশরাফুল ইসলাম, খবর বাড়ী ২৪. কম এর সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবে র সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পলাশবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি আশরাফুজ্জামান সরকার, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, সাদেকুল ইসলাম রুবেল, আরিফ উদ্দিন, সোহেল রানা, আসলাম আলী,হামিদুল ইসলাম,শাহআলম, ওমর ফারুক, ফজলার রহমান, ইছানুল হক মিলন,মাসুদ রানা, লিমন মিয়া, সহ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।বক্তারা বলেন,দীর্ঘদিন যাবত দেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।এরই ধারাবাহিকতাযসম্প্রীতি বছরখানেক আগে সরকারি মিডিয়ায়  তালিকাভুক্ত হওয়ায় আমরা আনন্দিত। আশাকরি সত্য, ন্যায় ও জনস্বার্থে আপসহীন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় পথচলা অব্যাহত থাকবে।