Joy Jugantor | online newspaper

পাঁচবিবির ধরঞ্জীতে মাঠে ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ১ ফেব্রুয়ারি ২০২৬

পাঁচবিবির ধরঞ্জীতে মাঠে ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভা

পাঁচবিবির ধরঞ্জীতে মাঠে ধানের শীষ মার্কার বিশাল নির্বাচনী জনসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের  জয়পুরহাট ১ আসনে ধানের শীষের  বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রয়ারী রবিবার বিকেলে উপজেলার ধরঞ্জি ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে জন সভাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট ১ আসনের ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান ।ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল আলম তরুণদার রুকু, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব আনোয়ার হোসেন চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচীব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু,ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মাহফুজার রহমান,  ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান, কবির হোসেন মেম্বার, বিএনপি নেতা শফিকুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন প্রধান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সালেহ মুছা (মুন্না), উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ, ধরঞ্জী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাজমুল হক  সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।