Joy Jugantor | online newspaper

“রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই”

পলাশবাড়ী( গাইবান্ধা )প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪১, ১ ফেব্রুয়ারি ২০২৬

“রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই”

“রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই”

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু বলেছেন,“আমি নির্যাতিত, আমি নিপীড়িত, আমি জুলুমের শিকার—একবার সুযোগ দিন আপনাদের সেবা করার।”তার কণ্ঠে ফুটে ওঠে দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস, আর চোখে ছিল মানুষের জন্য কাজ করার দৃঢ় প্রত্যয়।শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নিজ ইউনিয়ন হোসেনপুরের  ঝাপড়, হাসবাড়ী, মধ্যরামচন্দ্রপুর (নয়াপাড়া), দৌলতপুর ও চকমিলি এলাকায় ধারাবাহিক উঠান বৈঠক ও গণসংযোগকালে তিনি এ আবেগঘন আহ্বান জানান।প্রতিটি উঠান বৈঠকে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা, নির্যাতনের স্মৃতি ও সংগ্রামের গল্প তুলে ধরেন।

তিনি বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাকে বারবার নিপীড়নের শিকার হতে হয়েছে, কিন্তু মানুষের অধিকার ও ন্যায়ের প্রশ্নে তিনি কখনো আপস করেননি।গ্রামের মাটিতে বসা সাধারণ মানুষের চোখের দিকে তাকিয়ে তিনি আরও বলেন, “ক্ষমতা নয়, আমি চাই মানুষের দোয়া ও ভালোবাসা। রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে সেই রাজনীতির কোনো মূল্য নেই।”সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের মূল ব্রত বলেও উল্লেখ করেন তিনি।উঠান বৈঠকগুলোতে স্থানীয় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনেকেই তার বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত কয়েকজন বলেন, একজন নির্যাতিত মানুষ যখন মানুষের সেবার সুযোগ চান, তখন তা কেবল রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকে না—তা হয়ে ওঠে বিবেকের আহ্বান।গভীর রাত পর্যন্ত চলা এই গণসংযোগে পুরো এলাকায় তৈরি হয় এক ভিন্ন আবহ—যেখানে বক্তৃতার চেয়ে বেশি ছিল অনুভূতি, স্লোগানের চেয়ে বেশি ছিল মানুষের কথা, আর প্রতিশ্রুতির চেয়ে বেশি ছিল বিশ্বাসের আবেদন।গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।