Joy Jugantor | online newspaper

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৫, ২১ আগস্ট ২০২৬

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ধামইরহাটে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট বিকেল ৫ টায় দলীয় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল র‌্যালী উপজেলার প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা। জেলা যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন।

 তরিকুল ইসলাম রাঙ্গা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম শামীম, যুগ্ম -আহবায়ক দেওয়ান সুলতান মাহমুদুল প্রমুখ। উল্লেখ্য র‌্যালীতে জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, উমার ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর রহমান পিন্টু, রুহেল হোসেন সুমনের নেতৃত্ব্ধেসঢ়; পৃথক পৃথক র‌্যালী প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব মুখর পরিবেশে রুপ নেয়।