Joy Jugantor | online newspaper

গাবতলীতে জমি বিক্রেতাকে হুমকির অভিযোগ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৪, ২১ আগস্ট ২০২৬

গাবতলীতে জমি বিক্রেতাকে হুমকির অভিযোগ

গাবতলীতে জমি বিক্রেতাকে হুমকির অভিযোগ

বগুড়ার গাবতলীতে এক জমি ক্রেতার বিরুদ্ধে জমির মালিককে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নজরারপাড়া গ্রামে। থানায় লিখিত অভিযোগসূত্রে জানা গেছে, উল্লেখিত নজরারপাড়া গ্রামের ইবাদারীর ছেলে আব্দুল মতিন (৩২) এর কাছ থেকে ১০শতক জমি ক্রয় করার জন্য একই গ্রামের কতিপয় ব্যক্তি ১৫লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়। অগ্রিম হিসেবে দেয়া হয় ৬লাখের মধ্যে ২লাখ টাকা। বায়নার অবশিষ্ট ৪লাখ টাকা দু’একদিনের মধ্যে পরিশোধ করা হবে।

মোট চুক্তিম্যূল্যের অবশিষ্ট ৯লাখ টাকা ৬মাসের মধ্যে পরিশোধ করলে জমি রেজিষ্ট্রি করা হবে বলে অঙ্গীকার করা হয়। কিন্তু দীর্ঘদিনেও বায়নার ৪লাখ টাকা না দিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। সব টাকা দিয়ে দলিলও করে নিচ্ছে না। এরই এক পর্যায়ে গত ১৭আগষ্ট সকাল ১০টায় জমির ওই বায়নাকারীরা জমি জবরদখলের অপচেষ্টা করে। এতে জমির মালিক আব্দুল মতিন বাধা দিলে ওই বায়নাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ ব্যাপারে মডেল থানার এসআই ফিরোজ বলেন, অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।