মীর্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গাবতলীতে পৌর বিএনপির দোয়া
মীর্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জিয়া পরিবারের জন্য দোয়া চেয়ে গতকাল শুক্রবার বগুড়ার গাবতলী পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আবু হাসনাত সাহিন, যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম ও খোরশেদ আলম জুয়েল।
সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও তাজুল ইসলাম, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, কোষাধ্যক্ষ হামিদুল হক শিলু, বিএনপি নেতা রকেট, কামরুল, লালু,মাসুদ, আজিজুল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, জেলা যুবদলের সদস্য সাব্বির হোসেন, আ: আলীম শাওন, যুবদল নেতা তাজুল, নিপ্পন, বাবু, তারেক, নুরুল, ছাত্রদল নেতা ফজলে রাহী, শাহেল পারভেজ, নিশাদ, রনক প্রমুখ।
