Joy Jugantor | online newspaper

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১ 

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৫, ১৯ আগস্ট ২০২৬

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১ 

ব্রাজিলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২১ 

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজনবুধবার (১৯ আগস্ট) রাজ্যটির বিআর-৩৭৩ মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ওই মহাসড়ক পরিচালনাকারী সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, খবর পেয়ে উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে পাঠায়।কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এ ছাড়া দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।