Joy Jugantor | online newspaper

বগুড়া সদর বিএনপির উদ্যোগে নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

বগুড়া সদর প্রতিনিধি

প্রকাশিত: ২০:০২, ২১ আগস্ট ২০২৬

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন 

বগুড়া সদর বিএনপির উদ্যোগে নুনগোলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন  উচ্চ বিদ্যালয় মাঠে

মাদকমুক্ত সমাজ গঠনে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলি, মাদক ছেড়ে খেলা ধরি, এই শ্লোগানকে বাস্তবায়ন করতে, শুক্রবার (২১আগষ্ট) বিকেলে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট'র নিশিন্দারা ইউনিয়ন বিএনপির আয়োজনে সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি রাজিবুল করিম রাফির সভাপতিত্বে প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বিশেষ কাজে উপস্থিত না থাকায়। প্রধান অতিথির দায়িত্ব পালন করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এসে মাফতুন আহমেদ খান রুবেল।

 বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস বগুড়ার নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড.জহুরুল আলম।আমন্ত্রিত অতিথি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, আতিকুর রহমান আতিক, সদর উপজেলা ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি, ক্রীড়া সম্পাদক আকমল হোসেন সজল। আমন্ত্রণে নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-আমিন পেস্তা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ফিরোজ আল-মামুন স্বপন। খেলায় অংশ গ্রহন করেন নিশিন্দারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড  বনাম ৫ নং ওয়ার্ড। ৫নং ওয়ার্ডকে হারিয়ে ৩নং ওয়ার্ড ০০-০০ গোলে বিজয় অর্জন করে।

 অনুষ্ঠান পরিচালনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক। এ সময় উপস্থিত ছিলেন নিশিন্দারা নুনগোলা উচ্চ বিদ্যালয়ের নবম নির্বাচিত কমিটির আহবায়ক রওশন আলী আলো, সদর উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আতাউর রহমান মিঠু, মৎস্যজীবি দলের সহ-সভাপতি খোকন শেখ, বিএনপি নেতা মোজাফ্ফর হোসেন,আব্দুর রাজ্জাক, শাহীন আলম, আতাউর রহমান টুকু, এবিএম সিদ্দিক, নিরব, ছাত্র নেতা আকিব, ইউনিয়ন মহিলা দল নেত্রী নাসিমা বেগম, সাজেদা বেগম, স্বপনা বেগম, আঞ্জুয়ারা বেগম, বেলী বেগম, সাজেদা (২) মিশুক বেগম, ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ফুটবলপ্রেমি দর্শকবৃন্দ।ম্যাচ রেফারি রাকিবুল করিম। ধারা বর্ণনা করেন জনপ্রিয় ধারাভাষ্যকার মজনু রায়হান।