Joy Jugantor | online newspaper

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে পড়ে হেলপারের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩০, ১৯ আগস্ট ২০২৬

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে পড়ে হেলপারের মৃত্যু

ফুলছড়িতে চালবোঝাই ট্রাক পানিতে পড়ে হেলপারের মৃত্যু

গাইবান্ধার ফুলছড়িতে চালবোঝাই একটি ট্রাক উল্টে মোজাহিদ (২৫) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।  আজ বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে একটি চালবোঝাই ট্রাক আনন্দবাজার এলাকায় পৌঁছালে ট্রাকটির সামনের চাকা ভেঙে যায়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পানিতে উল্টে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকের চালক মিস্টার মিয়া ও হেলপার মোজাহিদকে উদ্ধারের চেষ্টা করেন।

পরে মোজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোজাহিদ (২৫) ট্রাকচালক মিস্টারের ভাতিজা বলে জানা গেছে। তাদের বাড়ি সাদুল্লাপুর উপজেলার শাহারবাজার এলাকায়।ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এসরাকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন আসলেই তাদের কাছে হস্তান্তর করা হবে।