Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় মাদক মামলায় ৩ জন গ্রেফতার

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৫, ২১ আগস্ট ২০২৬

দুপচাঁচিয়ায় মাদক মামলায় ৩ জন গ্রেফতার

দুপচাঁচিয়ায় মাদক মামলায় ৩ জন গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার পরোয়ানাভুক্ত ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ডিমশহর নয়াপাড়ার রফিকুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান মাহাবুব। তাঁর বিরুদ্ধে ৯টি মাদক মামলাসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।শ্রীপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আলমগীর হোসেন। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদক সংক্রান্ত মোট ৫টি মামলা রয়েছে।মুক্তাগাছা গ্রামের মৃত আব্দুল মালেক আকন্দের ছেলে মমিনুল ইসলাম (৪৭)।তার বিরুদ্ধে  ৮টি মাদক মামলা রয়েছে।দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।