Joy Jugantor | online newspaper

নওগাঁ আধুনিক অজুখানা ও ইসলামিক কালচারাল

সেন্টারের নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৬, ২১ আগস্ট ২০২৬

সেন্টারের নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ আধুনিক অজুখানা ও ইসলামিক কালচারাল সেন্টারের নির্মান কাজের উদ্বোধন

নওগাঁ সদর উপজেলার মুরাদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ‘আধুনিক অজুখানা ও তিনতলা ইসলামিক কালচারালসেন্টার’ এর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে প্রধান অতিথি হিসেবে নির্মান কাজের উদ্বোধন করেন- নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) জেলা শাখার সভাপতি ডাঃ ইস্কেন্দার হোসেন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, মুরাদপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর সভাপতি হাসেম আলী সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এরআগে মুরাদপুর গ্রামের ঈদগাহ মাঠে ফলজ বৃক্ষ চারা রোপন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।