Joy Jugantor | online newspaper

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:১২, ২০ এপ্রিল ২০২৬

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

শ্রীলঙ্কাকে ২০৫ রানে আটকে দিলো বাংলাদেশের মেয়েরা

আগে ব্যাট করতে নেমে বড় স্কোরের আভাস দিয়েছিল শ্রীলঙ্কা। তবে ৪৫ রানে শেষ ৬ উইকেট তুলে নিয়ে লঙ্কান মেয়েদের ২০৫ রানে আটকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। অধিনায়ক হাসিনি পেরেরা ও ইমেশা দুলানির ওপেনিং জুটিতে ৬৮ রানে যোগ করেন। হাসিনি পেরেরাকে আউট করে জুটি ভাঙেন রিতু মনি। তার পরের ওভারে দ্বিতীয় উইকেট তুলে নেন হার্ষিতা সামারাবিক্রমাকে ফিরিয়ে।চার রানের ব্যবধানে দুটি উইকেট হারানোর পর ইমেশা ও হানসিমা করুণারত্নের ৫২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে লঙ্কানরা।

ইমেশা ৫২ রান করে সুলতানা খাতুনের শিকার হন। হানসিমাও ফিফটি করে ৫৪ রানে থামেন সোবহানার বলে।এরপর কাভিশা দিলহারি ৩০ ছাড়া আর কেউ বলার মতো রান করতে পারেননি। ৩ উইকেটে ১৬০ রান করা দলটি নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রানে থামে।সর্বোচ্চ তিন উইকেট পান রিতু। দুটি নেন নাহিদা। রাবেয়া খাতুন ৯ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট নিলেও তিনটি মেডেন দেন।